গোপালগঞ্জে প্রভাবশালীদের হামলা-মামলায় ভিটেছাড়া দরিদ্র পরিবার
গোপালগঞ্জে প্রভাবশালীদের হামলা-মামলার শিকার হয়ে ভিটেছাড়া হয়েছে দরিদ্র এক পরিবার। এমনই বর্বর ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য কাজলিয়া গ্রামে। ওই পরিবারের সদস্য নাসরিন বেগমকে খুন করার উদ্দেশ্যে কোপানো হয়েছে মাথায়, দিনের আলোতেই ঘরের গোলার ধান, শোয়ার খাটসহ গৃহস্থালির আনুষঙ্গিক মালামাল লুট করা হয়েছে।
গ্রাম্য সালিশ-দরবারের পেছনে ঘুরেও পায়নি কোন সমাধান। ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা দিয়েও রেহাই পায়নি ওই পরিবার। আইনজীবী ভবনে প্রবেশ করেও হামলা শিকার হয়েছে প্রভাবশালী ওই মহলের। জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী টুপুরিয়া গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন নাসরিন বেগম।
এমনই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী বিল্লাল দাড়িয়া ও তার স্ত্রী নাসরিন বেগম। এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে সিআরসহ মোট ৩টি মামলা হয়েছে, যার ধারা-১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩২৩/ ৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬ /১১৪/৩৪। মামলা তিনটি গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) তদন্ত করছে।
ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, একই গ্রামের প্রভাবশালী ও ভূমিদস্যু আবদুল হাই দাড়িয়ার ছেলে আলম দাড়িয়া, হেলাল দাড়িয়া, ছাব্বির দাড়িয়া ও তাদের অনুসারী আব্দুল দাড়িয়ার ছেলে রসুল দাড়িয়াসহ বিশাল লাঠিয়াল বাহিনী গত ৩ ও ১০ মে আমাদের বসতবাড়ি ও কৃষিজমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুর করে। এ সময় আমরা মারাত্মক আহত হই এবং প্রাণভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হই। পরবর্তীতে আদালতে মামলা করি। মামলা করায় আরো ক্ষিপ্ত হয় ওই মহল। বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আমাদের বসতঘরে উঠতে দিচ্ছে না। আমাদের দুটি নাবালক সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত আলম দাড়িয়া ও রসুল দাড়িয়া বলেন, আমরা এ ধরনের ঘটনা ঘটাইনি। ভিত্তিহীনভাবে আমাদের নামে মারপিট, লুটপাটসহ গুমের মতো ভয়ানক মামলা দিয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied