নেছারাবাদের ইন্দেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এছাড়া আরো চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নেছারাবাদ ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৪ মে) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. নূর মোহাম্মদ। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে তারা দেখতে পান বাজারের আল-হুসাইনি চশমা ঘরের দ্বিতীয় তলায় ধোয়ার কুণ্ডলি। মৃহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রাসহ বাজারের ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাজারের আরো ৭ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, আগুনে বাজারের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। তিনি ধারণা করে বলেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. নূর মোহাম্মদ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরিপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত