সিলেটের জৈন্তাপুরে পানিবন্দি ২০০ পরিবারের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ
সিলেটের জৈন্তাপুরে পানিবন্দি প্রায় ২০০ পরিবারের মাঝে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের (পিপিএম) দিকনির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল শেওলারটুক, বাওন হাওর ও ডুলটিরপাড় এলাকার পানিবন্দি প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়৷
ত্রাণ সহায়তা বিতরণ করেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, থানা পুলিশের অফিসারবৃন্দ। এ সময় ইউপি সদস্য আব্দুল কাদির উপস্থিত ছিলেন৷
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ বলেন, সিলেট জেলা পুলিশ সব সময় বানভাসি মানুষসহ অসহায় ও নিরীহ মানুষের পাশে আছে এবং থাকবে।
জামান / জামান
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ