ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বর্তমান সরকার অসহায় দুস্থ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সরকার : এমপি বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৩:১

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার নেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার  অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের সরকার। তাদের জন্য এ সরকার নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে চলেছে ৷ কোনো অসহায়, গরিব ও অসুস্থ রোগী উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর শরণাপন্ন হলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না৷ কয়রা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থেকে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনব এসব কথা বলেন।

মঙ্গলবার *২৪ মে) বিকেলে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মানিকুজ্জামান অশোক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম গোলাম রব্বানী, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এমএম খায়রুল আলম, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মণ্ডল, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গনেশ চন্দ্র মণ্ডল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক প্রভাষক শাহবাজ আলী, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভ ও মো. আ. রকিব গাজী, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম সাগর, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বাদলসহ আওয়ামী লীগ  ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার