ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পরিবেশ দিবস সফলে আলোচনা সভা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৩:২৯

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে আজ (২৫ মে) শহরের আইনজীবী সমিতি ভবনে জেলার আহ্বায়ক এডভোকেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মোঃ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় সদস্য নাহিদ কাজী ও যুগ্ম আহ্বায়ক কবি আলমগীর সিদ্দিকী।

আসন্ন পরিবেশ দিবস উপলক্ষে শহরের শিল্পকলা চত্বরে আলোচনা সভা ও বৃক্ষরোপন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, নড়াইল জেলা একসময় সবুজায়ানে বেষ্টিত ছিল। অসংখ্য নদী ও খাল ছিল যার মাধ্যমে প্রবাহমান বাংলার ইতিহাস ঐতিহ্য জানান দিতো। কিন্তু বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ফলে সবুজায়ন নাই বললেই চলে। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে নদীর বালু উত্তোলন করছে, সরকারি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছে এবং নির্বিচারে বৃক্ষ কর্তন করছে। সবুজ আন্দোলনের মাধ্যমে নড়াইল জেলার পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। আগামী পরিবেশ দিবসকে সফল করার জন্য সকল সদস্যকে সাথে নিয়ে সুন্দর একটি প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আজকের এই প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।

সদস্য সচিব তার অনুভূতিতে বলেন, নড়াইল জেলার শহর অনেকটা অপরিষ্কার। লোহাগাড়া উপজেলার নদী ও খাল দখলে দূষণে জর্জরিত। নদীর ভাঙ্গনের ফলে নদীপারের জনগণ আতঙ্কের মধ্যে থাকে। আমরা প্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের পরিবেশ খাতে নজর দেয়ার জন্য আহব্বান জানাচ্ছি। পাশাপাশি আগামী পরিবেশ দিবসকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি

সাদিক পলাশ / সাদিক পলাশ

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন