ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ভরাডুবির ভয়ে নির্বাচনে আসছে না বিএনপি : তথ্যমন্ত্রী


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৪:৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভরাডুবির ভয়ে বিএনপি নির্বাচনে আসছে না। তারা জানে নির্বাচনে আসলে তাদের ভরাডুবি হবে। তাই তারা ভুতের বুদ্ধিতে নির্বাচনে অংশগ্রহণ করছে না। বুধবার (২৫ মে) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় আমি বহুবার এসেছি। ৬ বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে। রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে।

তিনি বলেন, জাতীয় কবির জন্মদিনে আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। তবুও বলি, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে আসলে তাদের কী পরিণতি হতে পারে।

মন্ত্রী বলেন, জাতীয় কবি ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।  

তিনি বলেন, বঙ্গবন্ধু নজরুলের জীবন দর্শন থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কবিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব উপহার দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা, কবিপৌত্রী খিলখিল কাজী ও মিষ্টি কাজী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনসুর আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, একটি সূত্রে আমি কুমিল্লার সন্তান। দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আমি কুমিল্লায় পড়াশোনা করি। নজরুল বহুবার কুমিল্লায় এসেছেন। কিন্তু তিনি কোনপথে কীভাবে কুমিল্লায় এসেছেন তা নিয়ে গবেষণা হয়নি। আমি বলবো নজরুল ইনস্টিটিউট বা কুমিল্লার অন্য কেউ এটা নিয়ে গবেষণা করুক। আমরা প্রয়োজনে অর্থায়ন করবো।

প্রসঙ্গত, ২০১৫ সালের পর এবার নজরুল জন্মজয়ন্তীর উৎসব কুমিল্লায় জাতীয়ভাবে পালিত হচ্ছে।

এমএসএম / জামান

নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন