ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ দিন যাবৎ উড়ছে জাতীয় পতাকা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৪:৩৮
দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে আনতে হবে। কিন্তু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ দিন অতিবাহিত হয়ে গেলেও জাতীয় পতাকাটি নামানো হয়নি। দিন-রাত ২৪ ঘণ্টাই উড়তে দেখা গেছে জাতীয় পতাকাটি।
 
মঙ্গলবার (২৪ মে) রাত পৌনে ৯টার দিকে গিয়েও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। এ বিষয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
 
সরেজমিন দেখা যায়, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পতাকাটি রাত পৌনে ৯টার সময়ও উড়ছে। সে সময় মেডিকেল কলেজ হাসপাতালের কাউকে পাওয়া যায়নি।
 
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অ্যাম্বুলেন্সচালক বলেন, পতাকাটি রোজার ঈদের আগে উত্তোলন করা হয়েছে। তারপর আর নামানো হয়নি। আমরা প্রতিদিনই পতাকাটি রাতেও দেখি।
 
প্রত্যক্ষদর্শী রাকিব নামে একজন বলেন, রাতে পতাকা টাঙিয়ে রাখা মানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা। আর পতাকাকে অবমাননা করা মানে আমাদের দেশকে অবমাননা করা।
 
এ বিষয়ে টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেন, এ রকম হওয়া উচিত নয়।
 
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান (দাদুভাই) বলেন, ৩০ লাখ  শহীদ, ২ লাখ মা-বোনের ইজ্জত/সম্ভ্রম ওআত্মত্যাগের বিনিময়ে আমাদের এ স্বাধীন দেশ, স্বাধীন পতাকা। এই পতাকার অবমাননা করা মানে জাতিকে অবমাননা করা।
 
এ বিষয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ আলী খান মুঠোফোনে বলেন, আমার অফিসের আউটসোর্সিংয়ের নজরুল নামের একজন কর্মচারীকে পতাকা উঠানো ও নামানোর দায়িত্ব দেয়া হয়েছে। সে অসুস্থ, তাই হয়তো এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 
 
এই বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, এটি একটি অন্যায়। তদন্তসাপেক্ষে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার