মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন
কুমিল্লার শীর্ষ মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জেরে ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকা হয়রানিমূলক মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে সভা করেছেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা। বুধবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলার বটতলী মোটর ষ্টেশনে ভোরের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি এরশাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, ভোরের কাগজ সবসময় মুক্ত চিন্তা ধারণ করে দেশ এবং স্বাধীনতার স্বপক্ষে কথা বলে। কুমিল্লার শীর্ষ মাদককারবারি আরফানুল হক রিফাতের বিরুদ্ধে তথ্য-উপাত্ত ভিত্তিতে নিউজ প্রকাশ করায়, ক্ষুব্দ হয়ে মাদককারবারি রিফাত দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সিনিয়র রিপোর্টারসহ ৫ জনের নামে যে মিথ্যা মামলা করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এসময় এ রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান সাংবাদিকেরা।
দৈনিক সমকাল লোহাগাড়া উপজেলা প্রতিনিধি কায়সার হামিদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও লোহাগাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব লোহাগাড়া উপজেলা প্রতিনিধি তাজ উদ্দীন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি মারুফ খান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. হোসাইন মেহেদী।
আরো বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মোজাহিদ হোসাইন সাগর, বাংলা টিভি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি এম.এইচ রাব্বী, দৈনিক দেশের কন্ঠ লোহাগাড়া প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী, এশিয়ান টিভি লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি তুষার আহমেদ চৌধুরী কাইছার, ইনফো বাংলা প্রতিনিধি সেলিম উদ্দিন, দৈনিক জনতা লোহাগাড়া উপজেলা প্রতিনিধি জমির উদ্দিন, আনন্দ টিভি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব, মহানগর নিউজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন, মোক্তার হোসেন, দৈনিক সংবাদ সারাবেলা লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ফাহিম শাহরিয়ার সাফাত, বাংলা বায়ান্ন নিউজের লোহাগাড়া প্রতিনিধি মিরদাদ ও সাইফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied