তানোরে পল্লী বিদ্যুৎ ডিজিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার (ডিজিএম) বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে স্থানীয় কৃষকরা ডাকযোগে স্থানীয় সাংসদ, বিদ্যুৎ এবং কৃষি মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতের জিএম বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকায় সেচ নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকূপের কমান্ড এরিয়ায় অবৈধভাবে স্থাপন করা ৩ হর্স থেকে ৫ হর্স পাওয়ারের মটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা অর্থ বাণিজ্য করছে। এসব অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দেয়ায় কর্মকর্তাদের পকেট ভারি হলেও বিএমডিএর গভীর নলকূপ সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে। এতে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
২০২১ সালের ৮ নভেম্বর গভীর নলকূপ অপারেটর বিজেন কর্মকার বাদী হয়ে অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্নের জন্য বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী ও তানোর পল্লী বিদ্যুৎ (ডিজিএম) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, কৃষি মন্ত্রণালয় ও সেচ নীতিমালা লঙ্ঘন করে জেএল নম্বর ৮৫ ও ৮৮ নম্বর দাগে অবস্থিত গভীর নলকূপ স্কিমের ভেতরে (কমান্ড এরিয়ায়) ৫ হর্স পাওয়ারের অবৈধ মটর স্থাপন ও বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ বাণিজ্য করছে তানোর শিবতলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে গোলাম রাব্বানী ওরফে লেলিন।
এদিকে, ২৬ মে কৃষকদের করা অভিযোগে বলা হয়, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবের গায়েনের ছেলে সাবের আলী গ্রামের বটপুকুর মাঠে সেচ নীতিমালা লঙ্ঘন করে বিএমডিএর গভীর নুলকূপের কমান্ড এরিয়ায় ৫ হর্স পাওয়ারের অবৈধ সেচ মটর স্থাপন করেছেন।
অপরদিকে পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা কথিত লাইনম্যানের (প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান) মাধ্যমে দেড় লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এতে এলাকার কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত ২০১৪ সালে কৃষি মন্ত্রণালয় পরিপত্র জারি করেন। পরিপত্রে বলা হয় বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকট মোকাবেলায় সেচ মটর স্থাপন নিরুৎসাহিত (বন্ধ) করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা সেচ কমিটিকে কঠোর নির্দেশনা দেয়া হয়। অথচ গত রোববার ওই নির্দেশনা লঙ্ঘন করে অবৈধ সেচ মটর স্থাপন করা হয়েছে। আবার সেই মটরে পল্লী বিদ্যুৎ থেকে সংযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সেচ কমিটির এক সদস্য সকালের সময়কে বলেন, যেখানে মটর বসানোর সুযোগ নেই, সেখানে মটরে বিদ্যুৎ সংযোগ দেয় কিভাবে?
এ বিষয়ে সাবের আলী সকালের সময়কে বলেন, পল্লী বিদ্যুতের পরামর্শে তারা মটর স্থাপন ও বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এতে তাদের দেড় লাখ টাকা খরচ হয়েছে। এখানে তো অনিয়মের কিছু নেই।
এ বিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান সকালের সময়কে বলেন, গভীর নলকূপের কমান্ড এরিয়ায় সেচ মটর স্থাপনের কোনো সুযোগ নাই। বিদ্যুৎ সংযোগের তো প্রশ্নই উঠে না। তিনি আরও বলেন, অবৈধ মটরগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পল্লী বিদ্যুৎকে বলা হয়েছে। তবে, তারা আমাদের কথার গুরুত্ব দিচ্ছে না।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ তানোরের ডিজিএম জহুরুল ইসলাম সকালের সময়কে বলেন, আপনারা (সাংবাদিক) অভিযোগ দেন, অভিযোগ না পেলে আমরা কী করব? আর এসব নিয়ে আপনারা অহেতুক বাড়াবাড়ি করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পানান। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied