ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জাতীয় কবির স্মৃতি-বিজড়িত

কার্পাসডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী পালিত


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৩:৪৬
প্রেম,বিদ্রোহী,বিবেক ও মানবতার কবি ও জাতীয়কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩-তম জন্মবার্ষিকী।ইংরাজী ১৮৯৯ সাল ১৩০৬ বঙ্গাব্দের এইদিনে কবি অবিভক্ত ভারতের আসানসোল মহাকুমার চারুলিয়া গ্রামে কবি জন্মগ্রহণ করেন।স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ২৪ মে কবি নজরুলকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।দেশের অন্যান্য স্হানের মত কার্পাসডাঙ্গাতেও জাতীয়ভাবে ২ দিনের কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকালে ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গার নজরুল স্মৃতি-বিজড়িত আটচালা ঘর সংলগ্ন কবির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও র‍্যালি করাহয়। বিকালে সাংস্কৃতি মন্ত্রনালয়ের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে"বিদ্রোহী কবিতার শতবর্ষ " 
জাতীর কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চুয়াডাঙ্গা২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি।প্রধান আলোচক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক  মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মুঞ্জু,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম।শুভেচ্ছা বক্তব্য রাখেন অবঃঅধ্যাপক ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর।স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি-বিজড়িত আটচালা ঘরমালিক প্রকৃতি বিশ্বাস বকুল।প্রধান আলোচক কবির বর্নাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ