ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আতাউর রহমান খান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৬:৪৯
টাঙ্গাইলের ঘাটাইলে রসুলপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয়  সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান (এমপি)।
দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে রুপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ আজ  উন্নয়নের সুফল ভোগ করছে। এরই  ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ধলাপাড়া হইতে আমতলা জিসি সড়ক ১০ কিঃমিঃ প্রসস্থকরন পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।  
ধলাপাড়া আমতলা জিসি সড়কের ৪৮ মিটার  আরসিসি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানয়াল কর্তৃক বাস্তবায়িত রসুলপুর   ইউনিয়নের ঘোনার দেউলী ছামাদের বাড়ী   হইতে মন্ডল বাড়ী পর্যন্ত ১০৮০ মিটার রাস্তা হেয়ারিং বন্ডের কাজের শুভ উদ্বোধন করেন  টাঙ্গাইল ১৩২ ঘাটাইল ৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব আতাউর  রহমান খান (এম,পি) । 
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইলের উপজেলা নির্বাহী  অফিসার মুনিয়া চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, এলজিইডির প্রকৌশলী, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, ধলাপাড়ার ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া মিঠু,   রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক'সহ ইউনিয়ন আওয়য়ামীলীগের নেতৃবৃন্দ। 
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  বাস্তবায়নে সড়ক প্রসস্থ এবং পূর্ণনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলে স্থানীয়রা আনন্দ উল্লাস করে। দীর্ঘদিন যাবৎ ভগ্নদশায় থাকা এ সড়কটি দিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীসহ যানবাহন চালকরা। ফলে সড়কটি      পূর্ণ নির্মান হলে ভোগান্তী কমবে বলে অভিমত  স্থানীয়দের।
১০নং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পেচারআটা মাটিআটা দাখিল মাদ্রাসার ৪ তলা ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা   মোঃ মোবারক  হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা  করেন মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বাসাবাইদ  উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক এইচ,এম মোজাম্মেল হক, পেচারআটা মাটিআটা দাখিল  মাদ্রাসার  ভারপ্রাপ্ত সুপার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা   শিক্ষা প্রকৌশল কর্মকর্তা মোঃ খন্দকার শহিদুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ১০ নং রসুলপুর ইউনিয়নের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ্, অভিভাবক সদস্য মোঃ মোবারক হোসেন ও পেচারআটা মাটিআটা দাখিল মাদ্রাসার সাবেক  সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার