ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পাকিস্তানে বাড়ার পরেও পেট্রল-ডিজেলের দাম বাংলাদেশ-ভারতের চেয়ে কম!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২২ রাত ৯:২০

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে গিয়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩০ রুপি বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার (২৭) থেকে তেল কিনতে বাড়তি পয়সা গুনতে হচ্ছে পাকিস্তানিদের। এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক! তবে একলাফে ৩০ রুপি বাড়ার পরেও পাকিস্তানে তেলের দাম বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য কিংবা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে কম- এমন প্রচারণা চালানো হচ্ছে।

পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ও টেলিভিশন নেটওয়ার্ক জিও টিভির খবরে দাবি করা হয়েছে, পাকিস্তানি মুদ্রার মান কমে যাওয়ার বিষয়টি বিবেচনা করলে বাংলাদেশ-ভারতের চেয়ে পাাকিস্তানে জ্বালানি তেলের দাম এখনো বেশ কম।

শুক্রবার থেকে পাকিস্তানে প্রতি লিটার পেট্রল ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন ১৫৫ দশমিক ৫৬ রুপি ও লাইট ডিজেল বিক্রি হচ্ছে ১৪৮ দশমিক ৩১ রুপিতে।

পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশে অকটেনের দাম এখন প্রতি লিটার ৮৯ টাকা এবং ডিজেল ৮০ টাকা। কিন্তু বাংলাদেশি টাকার বিপরীতে যেহেতু পাকিস্তানি রুপির মান ২ দশমিক ৩-এ নেমে গেছে, তাই বাংলাদেশে পাকিস্তানি মুদ্রায় প্রতি লিটার অকটেনের দাম পড়ছে ২০৪ দশমিক ৯৮ রুপি এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১৮৪ দশমিক ২৫ রুপি। এছাড়া বাংলাদেশে পেট্রলের দাম লিটারপ্রতি ৮৬ টাকা হওয়ায় পাকিস্তানি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াচ্ছে ১৯৭ দশমিক ৮ রুপি।

ভারতে বর্তমানে পেট্রলের দাম গড়ে প্রতি লিটার ৯৬ দশমিক ৭২ ভারতীয় রুপি, ডিজেলের দাম ৮৯ দশমিক ৫৪ রুপি। কিন্তু ভারতীয় রুপির বিপরীতে পাকিস্তানি রুপির মান এখন ২ দশমিক ৬১। সেটি হিসাব করলে ভারতে পাকিস্তানি মুদ্রায় প্রতি লিটার পেট্রল কিনতে হচ্ছে ২৫২ দশমিক ২১ রুপিতে এবং ডিজেল ২৩৩ দশমিক ৭০ রুপিতে।

একইভাবে সংযুক্ত আরব আমিরাতে পেট্রল-ডিজেলের দাম পাকিস্তানের চেয়ে বেশি দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পেট্রলের দাম প্রতি লিটার ৩ দশমিক ৪৮ দিরহাম ও ডিজেল ৪ দশমিক ০৮ দিরহাম। আমিরাতি দিরহামের বিপরীতে বর্তমানে পাকিস্তানি রুপির মান ৫৫ দশমিক ১৫। সেই মতে, আমিরাতে পাকিস্তানি মুদ্রায় পেট্রলের দাম পড়ছে লিটারপ্রতি ১৯১ দশমিক ৯৩ রুপি এবং ডিজেল ২২৫ দশমিক ০২ রুপি।

যুক্তরাজ্যে গ্যাসোলিনের দাম ১ দশমিক ৫৯ পাউন্ড ও ডিজেল ১ দশমিক ৮১ পাউন্ড। সম্প্রতি ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ২৫৫ দশমিক ০৭-এ। সেটি হিসাব করলে যুক্তরাজ্যে এখন প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৪০৫ দশমিক ৬৬ রুপিতে এবং ডিজেল ৪৬২ দশমিক ০৪ রুপিতে।

এমএসএম / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক