ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মুন্ডুমালা পশুর হাটে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১১:১৪
রাজশাহীর তানোর উপজেলায় নতুন বছরের শুরুতেই মুন্ডুমালা গরু-ছাগলের হাট থেকে অন্তত ১১ লাখ ৪০ হাজার টাকা অতিরিক্ত টোল আদারের অভিযোগ উঠেছে ইজারাদার ও তাদের লোকজন বিরুদ্ধে। এছাড়া ইজারাদার ও মেয়রের লাঠিয়াল বাহিনীও চাঁদাবাজি করেছে আরো অন্তত লক্ষাধিক টাকা। একে নীরব চাঁদাবাজি বলছেন ভুক্তভোগী ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীরা।
 
ভুক্তভোগীদের অভিযোগ, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই খাজনা আদায় করা হচ্ছে। একই সঙ্গে ইজারাদারের লাঠিয়াল বাহিনীকেও চাঁদা না দিয়ে হাট থেকে বের হওয়ার উপায় নেই। এসবের কারণে দূর-দূরান্তের অনেক ব্যবসায়ী আর হাটে আসছেন না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
 
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বাংলা ১৪২৯ সনের জন্য ১ কোটি ৭২ লাখ ৮৬০ টাকায় মুন্ডুমালা হাট ইজারা প্রদান করা হয়। দরপত্রের মাধ্যমে মুন্ডুমালা হাটের ইজারা লাভ করেন রাজশাহী নগরীর বাসিন্দা শওতক হাজী। তবে বর্তমান মেয়র সাইদুর রহমানের ওই হাটের ৩০ পার্সেন্ট শেয়ার রয়েছে বলে জানান শওকত আলী। এছাড়াও পৌর এলাকায় প্রকাশনগর হাট নামে আরেকটি হাট থাকলেও ওই হাটের খাস আদায় করা হয়। কিন্তু সাবেক মেয়র গোলাম রাব্বানীর নির্দেশে তার মহল্লার ‘প্রকাশনগর তালিমুল নুরানী মাদ্রাসা’র নামে হাটের টাকা আদায় করা হয়।
 
তবে এ বিষয়ে মেয়র সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।     
 
তথ্যনুসন্ধানে জানা গেছে, প্রতিটি গরুতে ৪০০ টাকা ও ছাগলে ২০০ টাকা করে টোল আদায়ের সরকারি নির্দেশনা রয়েছে। বছরের শুরু থেকেই প্রতিটি হাটে টোল আদায়ের সরকারি তালিকা টাঙাতে নির্দেশনা দেয়া হয়েছে ইজারাদারকে। কিন্তু সরকারি এ নির্দেশনার কোনো তোয়াক্কা না করে দ্বিগুণ হারে টোল আদায় করা হচ্ছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের প্রথম মাসে মুন্ডুমালা হাটে অন্তত ৩ হাজার গরু বেচাকেনা হয়ে থাকে। আর এই হাটে ছাগল বিক্রি হয় কমপক্ষে ১ হাজার ৬০০টি। একটি গরুতে সরকারি নির্দেশনা থেকে ৪০০ টাকা খাজনা নেয়ার নিয়ম রয়েছে। কিন্তু গরুপ্রতি আদায় করা হচ্ছে ৭০০ টাকা। ছাগলপ্রতি ২০০ টাকা খাজনা আদায়ের নিয়ম থাকলেও আদায় করা হচ্ছে ৩৫০ টাকা। তবে ক্রেতা-বিক্রেতার কাউকে ছাড়পত্র দেয়া হয় না। দিলেও ছাড়পত্রে খাজনার অংক সরকারি নিয়মমতে দেয়া হয় বলে জানান মুন্ডুমালা হাটের বাসিন্দা আমির হোসেন আমীন। এভাবে সরকারি নিয়মের বাইরে প্রতি মাসে খাজনা আদায়ের নামে অতিরিক্ত চাঁদা আদায় করা ১১ লাখ ৪০ হাজার টাকা। 
 
গত সোমবার মুন্ডুমালা হাটে গরু কিনতে আসা তানোর উপজেলার কামাগাঁ এলাকার বাসিন্দা আবুল কাশেম সকালের সময়কে বলেন, হাটে গাভী ও বাছুর কিনে তাকে খাজনা দিতে হয়েছে ১৪০০ টাকা। গরু কিনে হাট থেকে বের হতে লাঠিয়াল বাহিনীকে দিতে হয়েছে আরো ৫০ টাকা। এখানে তাদের কিছুই করার নেই।
 
মুন্ডুমালা পৌরসভার চিনাশো মহল্লার বাসিন্দা সামশুল আলম সকালের সময়কে  জানান, একজোড়া ছাগল কিনে তাকে খাজনা দিতে হয়েছে ৭০০ টাকা। বিক্রেতার কাছ থেকে নেয়া হয়েছে আরো ২০০ টাকা। এছাড়াও অপর এক ব্যক্তি হাটে একটি বলদ গরু বিক্রি করায় তাকে গুনতে হয়েছে ১৫০ টাকা খাজনা।
 
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্ডুমালা এলাকার বাসিন্দা শরিফ খান সকালের সময়কে  বলেন,  মুন্ডুমালা পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। বিষয়টি ডিসি ও ইউএনওকে অবহিত করা হয়েছে। এরপরও অতিরিক্ত টোল আদায় বন্ধ না হলে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।
 
অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা হাটের ইজারাদার শওতক হাজী বলেন, মেয়র সাইদুর রহমানের নির্দেশে নিয়ম মোতাবেক হাটে খাজনা আদায় করা হয়। তবে চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে সাক্ষাতে কথা হবে বলে মোবাইল সংযোগ বিছিন্ন করেন শওকত হাজী।
 
এ ব্যাপারে জেলা প্রশাসক আবদুল জলিল সকালের সময়কে বলেন, অতিরিক্ত টোল আদায়ের কোনো সুযোগ নেই। আগামী হাটে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন