ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

যমুনার তীব্র ভাঙনে বিলীনের পথে চৌহালীর খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউপি


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১:১৫

যমুনা নদীর প্রবল ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের সকল স্থাপনা বিলীন হয়ে গেছে বহু আগেই আর বর্তমানে যমুনার তীব্র ভাঙনে বিলীনের পথে চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়ন। নানা ভোগান্তির মধ্যে সরকারি কার্যালয়গুলোর কার্যক্রম চলছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

সচিত্র প্রতিবেদন করতে গেলে ভাঙনের বিষয়ে দুই ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্যা ও মিজানুর রহমান বাবলু জানান, খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের প্রায় ৮০ ভাগ নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ডের অসময়ে জিওব্যাগ ফেলায় ভাঙন রোধ হচ্ছে না। তাই খাষকাউলিয়া সদর ইউনিয়নের মতো স্থায়ী বাঁধের দাবি জানান দুই ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসী ৷

গত ৯  বছর নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে পূর্ব পাড়ের উপজেলা সদর হিসেবে পরিচিত খাসকাউলিয়া ইউনিয়নের  আংশিক, খাষপুকুরিয়া ইউনিয়নের ৭০ শতাংশ  এবং বাঘুটিয়া ইউনিয়নের ৮০ শতাংশ  নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট নদীগর্ভে চলে গেছে কয়েক বছর আগে। খাসকাউলিয়ায় গত ছয় বছর আগে  স্থায়ী বাঁধ হওয়ার পর নদীভাঙ্গন রোধ হলেও খাষপুখুরিয়া এবং বাঘুটিয়া ইউনিয়নে যমুনা নদীর প্রবল ভাঙনে ইউনিয়ন দুটি বিলুপ্তপ্রায়।

উপজেলার সদর খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ বলেন, খাসকাউলিয়ায় স্থায়ী বাঁধ হওয়ার পরে গত ছয় বছর যাবৎ ভাঙন রোধ হয়েছে। স্থায়ী বাঁধ দেয়ার জন্য প্রয়াত সাংসদ আব্দুল  মজিদ মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। এছাড়া বর্তমান সাংসদ আব্দুল মমিন মণ্ডলের কাছে খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানান। 

চৌহালী উপজেলা আ'লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, এ উপজেলাটি এখন অস্তিত্বহীন হয়ে পড়ার উপক্রম। এ অবস্থার জন্য পানি উন্নয়ন বোর্ড দায় এড়াতে পারে না। সঠিক নিয়মে কাজ করলে এ অবস্থার সৃষ্টি হতো না। তাদের গাফিলতির কারণে উপজেলা রক্ষা করা সম্ভব হয়নি সে সময়ে। পানি উন্নয়ন বোর্ডের প্রতি অতিদ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান এই দুই আওয়ামী লীগ নেতা। 

পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীর গতি-প্রকৃতি বোঝা  মুশকিল। ভাঙন ঠেকাতে চেষ্টা করা হলেও তা রোধ করা যায়নি। দক্ষিণাঞ্চলে ভাঙনকবলিত এলাকায় কাজ চলমান রয়েছে। দাতা সংস্থার অর্থায়নে চলতি বছরই যমুনার তীর রক্ষায় ৪-৫ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত