ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে রংধনু আর্ট একাডেমির উদ্বোধন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১:২৮

যশোরের কেশবপুরে রংধনু আর্ট একাডেমির উদ্বোধন করা হয়। শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কেক কেটে একাডেমির উদ্বোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।

এ সময় কোমলমতি শিশু শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষুদে শিশুদের দক্ষ শিল্পীরূপে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রংধনু আর্ট একাডেমির শুভসূচনা। আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের বলতে চাই, যদি শেখার ইচ্ছা থাকে তবে এসো আর যদি শিখানোর ইচ্ছা থাকে তবে নিয়ে এসো। ইচ্ছা থাকলেই তবে পূরণ হবে। আর শিক্ষকদের বলিম শিখানোর ইচ্ছাটা থাকার ওপর নির্ভর করবে এই কোমলমতি শিশুদের শিক্ষা। আমি সময় পেলে আসব। আর দূর থেকে খোঁজখবর রাখব। রংধনু আর্ট একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সভাপতিত্বে ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মহসীন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক যায়যায়দিন প্রত্রিকার খুলনা ব্যুরো চিফ আতিয়ার রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, লেখক ও সাংবাদিক ইব্রাহীম রেজা, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোড়ল, উন্নয়ন-এর পরিচালক আব্দুর রহিম, রংধনু আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুসাইন, মিষ্টি মণ্ডল প্রমুখ।

আলোচনা সভায় অনাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য কামরুল বিশ্বাস, সাংবাদিক সোহেল পারভেজ, পরেশ দেবনাথসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক