সদরপুরে চুরির অপবাদে ছেলেকে মারধর, পিতার আত্মহত্যা
ফরিদপুরের সদরপুরে মোবাইল ফোন চুরির অপবাদে ছেলেকে গাছে বেঁধে মারধর করায় পিতা নজরুল শিকদার (৬০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মণ্ডলেরডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নাং ১৬ তারিখ ২৭-০৫-২০২২ইং)।
জানা গেছে, ছেলে মানসিক রোগী রাছেল শিকদার (২০) ওই দিন ভোরে উপজেলার বাবুরচর গ্রামে তার বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে স্থানীয় রহিম শেখের ছেলে শেখ মালেকসহ কয়েকজন তাকে চোর সন্দেহে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরে মালেক শেখের বাড়ির উঠানে মেহেগনি গাছের সাথে বেঁধে নির্যাতন শুরু করে এবং মালেক শেখ ও বিল্লাল গাজীসহ কয়েকজন নজরুল শিকদারের বাড়ি থেকে দুটি গরু ছিনিয়ে নিয়ে যায়। ছেলে ও গরু ফিরিয়ে আনতে গেলে মালেক ও তার পরিবারের লোকজন তার ওপর আক্রমণ চালায়। পরে রাছেলকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মর্যাদায়হানি ঘটায় কৃষক নজরুল শিকদার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে স্ত্রীর পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা প্রমাণিত না হওয়ায় রাছেলকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।
ঘটনাস্থলে তথ্য সংগ্রহকালে নিহত নজরুল শিকদারে স্ত্রী জানায় জানা ন, এলাকার প্রভাবশালী ইউনুস খাঁ, সহিদ খাঁ, উসমান মোল্যাসহ কয়েক ব্যক্তি বিভিন্ন সময় মানসিক রোগী রাছেল ও তার পিতাকে চাপ দিয়ে জরিমানা করে কয়েকবার মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
তদন্তকারী অফিসার এসআই শুকুমার সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ব্যস্ত আছি। এই মুহূর্তে কথা বলতে পারব না।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’