সোনাগাজীতে হিন্দু পল্লী চিকিৎসকের ইসলাম ধর্ম গ্রহণ
ফেনীর সোনাগাজীতে পিংকু বালামী নামে এক পল্লী চিকিৎসক হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৭ মে) আসরের নামাজের পর তিনি ফেনীর জহিরিয়া মসজিদের খতিব মাওলানা ইলিয়াছের থেকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি প্রকাশ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণকারী পল্লী চিকিৎসকের পূর্ব নাম পিংকু বালামী। বর্তমানে তিনি ইয়াছিন আরাফাত তাওহীদ নাম রেখেছেন। তিনি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর গ্রামের তপন বালামীর ছেলে।
ইসলাম ধর্ম গ্রহণের পর ওই যুবক নিজের নতুন নাম ইয়াছিন আরাফাত তৌহিদ পরিচয় দিয়ে জানান, আমি দীর্ঘদিন নবী-রাসূলগণের জীবনী পড়ে এবং ইসলাম ধর্মের আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হই। ২০২১ সালের মার্চ মাসে আমি এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা করি। কিন্তু নানা কারণে তা প্রকাশ করিনি। সর্বশেষ শুক্রবার (২৭ মে) ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি প্রকাশ্যে কলেমা পড়েছি।
ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ বলেন, ইসলাম ধর্ম সকলের জন্য শান্তি এবং প্রশান্তির ধর্ম। হিন্দু ধর্মাবলম্বী ওই যুবক বিষয়টি বুঝতে পেরে ২০২১ সালে আদালতে এফিডেভিট করেন। শুক্রবার বিভিন্ন মুসল্লির মাধ্যমে তিনি মসজিদে এসে কালিমা পড়ার আগ্রহ প্রকাশ করেন।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied