সোনাগাজীতে হুজুর ও রিকসাচালক সেজে ১৬ ডাকাতি মামলার পলাতক আসামিকে ধরল পুলিশ
হুজুর ও রিকসাচালক সেজে ১৬টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ বছর পলাতক থাকার পর মোহাম্মদ সোলাইমান (৪৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মে) রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারাইয়ারহাট রেললাইনের ওপর থেকে গ্রেফতার করে।
মোহাম্মদ সোলাইমান সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মৃত মো. সেকান্তর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সোনাগাজী, দাগনভূঞা, ফেনী মডেল থানা, কোম্পানীগঞ্জ ও চট্টগ্রামের কোতোয়ালি থানায় ১৬টি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোহাম্মদ সোলাইমান দীর্ঘ ৭ বছর আগে ১৬টি ডাকাতি মামলায় কারাগার থেকে জামিন পান। জামিন লাভের পর আদালতে হাজিরা না দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে চট্টগ্রাম শহরে অজ্ঞাত স্থানে ভাড়া বাসায় বসবাস করতেন। এদিকে, র্যাব ও পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করতে হন্যে হয়ে খুঁজতে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ সদস্যরা রিকসাচালক, পাঞ্জাবি ও টুপি পরে হুজুর সেজে রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলাইমান অর্ধশতাধিক বাড়িতে ডাকাতির কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে ১৬টি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অন্য ঘটনাগুলোতে তার বিরুদ্ধে মামলা
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied