সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা। শনিবার (২৮ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (২০) নামে ওই মাদক কারবারিকে র্যাব-১১-এর সদস্যরা গ্রেফতার করেন। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
রোববার (২৯ মে) দুপুরে র্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।