তানোরে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে উপজেলা নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, ২৯(মে) রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা এবং মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়,অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা,ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সাংবাদিক এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ময়না চেয়ারম্যান সকালের সময়কে বলেন,দেশ ও জাতির ভাগ্য উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকার যখন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমাদের চিন্তা-চেতনাটাও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এর পক্ষে হওয়া আবশ্যক।
তিনি আরও বলেন, তানোর -গোদাগাড়ী উপজেলার উন্নয়নের রুপকার আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর যুগোপযোগী নেতৃত্বে তানোর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে গড়েতুলার লক্ষনিয়ে আমরা কাজ করছি।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied