ছাত্রদলের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে কয়রায় ছাত্রলীগের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদলের ক্যাডার বাহিনীর নৈরাজ্য সশস্ত্র হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন , বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ মে সকাল ১০ টায় কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে সাধারন সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় বিশেষ কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সমানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কয়রা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।সমাবেশে বক্তব্যে ছাত্রলীগের নেতা কর্মীরা কঠিন হুশিয়ার দিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ক্যাডার ছাত্রলীগ নেতাকর্মীদের ওপরে বর্বরতা হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে ছাত্রদলের হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কয়রা উপজেলার বিএনপি-জামাতের উদ্দেশ্যে করে বলেন,যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন তাহলে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে কঠোর হাতে দমন করা হবে।সমাবেশে বক্তরা যে কোন পরিস্থিতে দেশের ও সংগঠনের স্বার্থে কয়রা উজেলা ছাত্রলীগ বিগত দিনের মত মাঠে থেকে কঠোর হাতে দমন করবেন বলে হুশিয়ার দেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু, সাবেক ছাত্রীগের সাধারন সম্পাদক আলামিন ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলামিক ইসলকম খোকন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম সহ সাবেক ছাত্রলীগ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied