ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাখে মতবিনিময়


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ৪:২৬

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো:আহসান হাবিব খান (অব:) আজ রবিবার (২৯মে)সকাল ১১টার দিকে ঝিনাইদহ পৌরসভা ও সদরের ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১৫জুন অনুষ্ঠিত নির্বাচনের প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছে নির্বাচন কমিশনার। জেলা শিল্পকলা একাডেমি মিলনাতায়নে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস। 

ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)। বিশেষ অতিথির বক্তৃতা রাখছেন, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, স্থানীয় সরকার উপপরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম, ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহা: আ: ছালেক। 

নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:)বলেন, নির্বাচন নিয়ে যদি কেউ ভয়-ভীতি দেখায়, তার জন্য ভাল খবর নেই।তথ্য প্রমানসহ যদি কেউ কোন অভিযোগ দেয় তাহলে আইনের সর্বোচ্চ যেটা আছে সেটাই করা হবে বলে মতবিনিময় সভায় হুশিয়ারি দেন ইসি (অব:)ব্রিগেডিয়ার জেনারেল মো : আহসান হাবিব খান। 

এছাড়া ঝিনাইদহ পৌরসভার আওয়ামী লীগ নৌকা প্রতীক মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ভাষা সৈনিক জাহিদ হোসেন মুছা মিয়ার পুত্র,দ্বানবীর পরিবারের সন্তান বিশিষ্ট শিল্পপতি নারিকেল গাছ মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, মোবাইল মার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থী বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সিরাজুল ইসলাম সহ ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগন ও দুইটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ বিশ্বাস ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান, সুরাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন জোয়ার্দ্দারসহ মেম্বার প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনের পরিবেশ, প্রার্থীদের আচরণ বিধি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। সেই সাথে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় ইভিএম পদ্ধতিতে নির্বাচনে আচরণ বিধি মেনে ভোট করার জন্য প্রার্থীদের নির্দেশনা দেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১