ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে শিশু কন্যাকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৪১

চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার ছোটতুলা গ্রাম থেকে অপহৃত সন্তান খাদিজাকে (৫) উদ্ধারে সংবাদ সম্মেলন করেছেন তার মা। শনিবার (২৬ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে শিশুর মা ফাতেমা আক্তার তার মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও যে কেউ তার মেয়ে খাদিজাকে উদ্ধার করে দিতে পারলে তাকে পুরস্কার প্রদানের কথা বলেন তিনি।

গত ১১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে শিশু খাদিজাকে অপহরণ করা হয়। খাদিজার মা ফাতেমা বাদী হয়ে ওই দিনই শাহারাস্তি থানায় সাধারণ ডায়েরি করেন (নং ৪৭৪)। অপহরণের ঘটনায় গত ৭ মে আদালতে মামলা দায়ের করা হয়। গ্রেফতার আসামিরা ৩ দিনের রিমান্ডে স্বীকারোক্তি প্রদান করে, যার ভিত্তিতে মামলাটি পিবিআইয়ের কাছে ন্যস্ত করা হয়। পরবর্তীতে পুলিশ অজ্ঞাত হিসেবে সরোয়ার, হিমাংশু, একরাম ও হালিমাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। আসামিদের দেয়া তথ্যমতে, জনৈক সুমন কবিরাজের নিকট শিশু খাদিজা আটক রয়েছে। বর্তমানে পুলিশ সুমন কবিরাজকে খুঁজে পাচ্ছে না।

খাদিজার মা ফাতেমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, মামলার এজাহারে উল্লিখিত ১নং আসামি রবিউল আলম (২৫) স্থানীয় পঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ থাকার সময় একটি শিশু বাচ্চাকে কক্ষে আটকে রেখে অভিভাবকের কাছে মুক্তিপণ দাবি করে, যা পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ২নং আসামি ফরহাদ (৩০) একটি শিশু বাচ্চাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় অন্যত্র বিক্রি করেছে মর্মে এলাকায় জনশ্রুতি রয়েছে। খাদিজা অপহরণের কয়েক দিন পূর্বে ১নং আসামি খাদিজার মার কাছে ৫০ হাজার টাকা ধার চাইলে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। তখন আসামি রবিউল আলম হুমকির স্বরে বলেছিল, কাজটা ভালো করেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্যাহ, নেয়ামত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ