গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের রামপুর চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ব্ল্যাড গ্রুপিংয়ের আয়োজন করা হয়ে। গতোল শুক্রবার সকাল ১০টায় ইউপি সদস্য জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও এজিএস, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ মারুফ হাসান (জামী)।
এ সময় উপস্থিত ছিলেন- উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শুকুর মাহমুদ, সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাসেল শেখ, আ. রহিম ও ইমাম হোসেন, তানভিরুল সিয়াম, মাহবুবুর রহমান শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তুলা মিয়ার জ্যেষ্ঠ পুত্র আলহাজ মারুফ হাসান (জামী) অত্র এলাকায় সৎ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছে ।
আলহাজ মারুফ হাসান (জামী) বলেন, আজ প্রায় ৫০০ জন দুস্থ ও নিম্নআয়ের পুরুষ ও মহিলাকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। জনগণ যদি ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাহলে নগদা শিমলা ইউনিয়নকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল ইউনিয়ন উপহার দিব। যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, মাদক ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স থাকব। সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ছোট মনিরের হাতকে শক্তিশালী করাই আমার লক্ষ্য।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied