ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নেপালে বিধ্বস্ত প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ১১:২৯

নেপালে বিধ্বস্ত প্লেনটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। রোববার (২৯ মে) দেশটির তার এয়ারের একটি প্লেন ২২ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে নিখোঁজ হয়। খবর কাঠমান্ডু পোস্টের।

প্লেনটিতে ১৩ জন নেপালি, চারজন ভারতীয় ও দুজন জার্মান নাগরিক ছিলেন।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে উত্তর-পশ্চিম অঞ্চলের মুস্তাং জেলায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেলো।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন।

প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

এমএসএম / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক