ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিজিবির রিজিয়ন কমান্ডার-বিএসএফ এর ফ্রন্টিয়ার আইজি সম্মেলন


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ৪:৫৬

 রিজিয়ন কমান্ডার বিজিবি এবং ফ্রন্টিয়ার আইজি বিএসএফ পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন সোমবার থেকে শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তঅ মোঃ শরিফুল ইসলাম সকালের সময়কে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রিজিয়ন সদর দপ্তর, সরাইল-এর ব্যবস্থাপনায় রিজিয়ন কমান্ডার, বিজিবি (সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন এবং ময়মনসিংহ সেক্টর) এবং ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ (মেঘালয়, মিজোরাম ও কাচার, গৌহাটি এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেল শুরু হয়েছে। 

সোমবার দুপুরে সিলেটে ৪ দিনব্যাপী আগামি ২জুন পর্যন্ত এ সীমান্ত সম্মেলন চলবে। ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী সুমিত শরণ, আইপিএসএর নেতৃত্বে ৬সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সম্মেলনে যোগদান করেছেন। অপরদিকে, বিজিবি’র রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী এর নেতৃত্বে ১৩সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি'র উর্ধতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও রয়েছেন।

সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ ইত্যাদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে । উল্লেখ্য, সম্মেলন শেষে আগামী ২ জুন বিএসএফ প্রতিনিধিদল ভারতে প্রত্যাবর্তন করবেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার