ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যৌথ অভিযানে রুট পারমিটবিহীন দুটি বাস ডাম্পিং


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৫-২০২২ রাত ১০:১১
বাস রুট র‍‍্যাশনালাইজেশন কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
 
অভিযানে রুট পারমিটবিহীন চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
আজ ৩০ মে (সোমবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। 
 
ঢাদসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের যৌথ নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ঢাকা - সিলেট মহাসড়কের রায়েরবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।       
 
অভিযানে রুট পারমিট না থাকায় শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮৯৮৭) ও একুশে পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৮০৭৯) দুটি বাস ডাম্পিং করা হয়। অভিযানকালে "সড়ক পরিবহন আইন, ২০১৮" এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৬টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব