ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ১১:৪২

অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে তিনি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত মাসেই ইডি জানিয়েছিল, জৈন পরিবার ও কোম্পানির প্রায় ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই আর্থিক তছরুপের মামলায়। ২০১৮ সালে আম আদমি পার্টির নেতৃত্বকেও এই ঘটনায় জেরা করেছিল ইডি।

গত জানুয়ারিতে দিল্লির  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, গোয়েন্দা রিপোর্ট বলছে পাঞ্জাব ভোটের আগেই জৈনকে গ্রেপ্তার করবে ইডি। এবার তিনি সত্যিই গ্রেপ্তার হয়েছেন। তবে সেটা পাঞ্জাব দখলের পরে।

কেজরিওয়াল আরও জানিয়েছিলেন, এর আগেও ইডি একাধিকবার তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছুই পায়নি। ফের যদি তারা আসতে চায়, তবে তাদের স্বাগত।

এদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ শিসোদিয়া জানিয়েছেন, হিমাচল প্রদেশে ভোটের কাজে সক্রিয় অংশ নিচ্ছিলেন সত্যেন্দ্র জৈন। সেকারণেই তাকে ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ বছর ধরে তার বিরুদ্ধে ভুয়া মামলা চালানো হচ্ছিল।

তিনি জানান, বার বার ইডি তাকে ডেকেছিল। কিছু না পেয়ে এক সময় ডাকাডাকিও থামিয়ে দেয়। যাতে তিনি হিমাচল প্রদেশে প্রচারে যেতে না পারেন, সেকারণেই এবার তাকে গ্রেপ্তার করা হলো।

এমএসএম / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক