বশেমুরকৃবি’তে এপিএ’র আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মশালা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সম্মেলন কক্ষে মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক দু’টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দুর্ণীতিমূক্ত প্রশাসন গড়তে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন ও নাগরিক সেবা অধিকতর সহজ করতে সিটিজেন চার্টার প্রণয়ন তথা সেবা প্রদান প্রতিশ্রুতি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ যা এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ পরিস্কার ধারণা পাবেন।
কর্মশালার বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন টীম এর আহবায়ক ও পরিচালক (প.ও উ.) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় মোহাম্মদ আবু আল বাশার, উপ-রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট, এপিএ বাস্তবায়ন টীম, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা (২০২১-২২) উপস্থাপন করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied