জাতীয় নির্বাচনের প্রস্ততিতে কুমিল্লায় বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে জেলা, মহানগর ও উপজেলায় দলীয় কর্মীদের চাঙ্গা করতে দেয়া হচ্ছে আহবায়ক কমিটি। তারই ধারাবাহিকতায় কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলায় আলাদা আলাদা ভাবে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহা সচিব এডভোকেট রহুল কবির রিজভী।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে মোঃ আক্তারুজ্জামান সরকার আহবায়ক ও এ এফ এম তারেক মুন্সিকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কিমিটি ও দক্ষিণ জেলা বিএনপিতে হাজী আমিনুর রশিদ ইয়াছি কে আহবায়ক ও হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুুমোদন দেয়া হয়।
এছাড়া কুমিল্লা মহানগরে আহবায়ক কমিটিতে মোঃ আমিরুজ্জামান আমিরকে আহবায়ক ও ইউসূফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কুমিল্লা মহানগর কমিটি ঘোষনা হওয়ার পর আমিরুজ্জামান আমিরসহ কয়েক নেতাকর্মী অব্যহতির ঘোষনা দিয়ে দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখান কয়েকজন নেতাকর্মী। তবে পরের দিন মঙ্গলবার সকালে কুমিল্লা মহানগর কমিটিতে ইউসূফ মোল্লা টিপুকে সদস্য সচিব করায় কেন্দ্রীয় নেতাকর্মীদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করেন ইউসূফ মোল্লা টিপুর কর্মী ও সমর্থিতরা।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন