পাংশায় লকডাউনে কঠোর প্রশাসন, পঞ্চম দিনেও ১২ মামলা
রাজবাড়ীর পাংশায় লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলাব্যপী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধ আরোপ করা হয়।
এই কঠোর কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর নেতৃত্বে প্রতিদিনের ন্যায় শনিবার (২৬ জুন) সকাল থেকে মাঠে নেমেছে প্রশাসন। এ সময় বিধিনিষেধ অমান্যকারী মোটরসাইকেল আরোহী ও অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে ১৩টি মামলা করে মোট ১২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন।
বিধিনিষেধ বাস্তবায়নে সহযোগিতা করেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার শাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যপক মো. ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র মো. ওয়াজেদ আলী (মাস্টার), পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন রেজা, এসআই আমজাদ হোসন প্রমুখ।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাটের ব্যবসায়ীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে বলেও জানায় প্রশাসন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত