ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দরবস্ত ইউপি বিজয়ী


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৩১-৫-২০২২ রাত ৮:৪৪

সিলেটের জৈন্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উপজেলা পর্যায়ে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। উপজেলা পর্যায়ে দরবস্ত ইউপি চ্যাম্পিয়ন। ৩১ মে মঙ্গলবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যাপ্টেন রশিদ ফটবল মাঠ ফেরীঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ ফাইনাল খেলায় দরবস্ত ইউপি ফুটবল দল বনাম জৈন্তাপুর ইউপি ফুটবল দল মুখোমুখি হয়। খেলার নির্দিষ্ট সময় শেষে দরবস্ত ইউপি দল ১-০ গোলে জৈন্তাপুর ইউপি দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ