ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৮


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৫:৫২

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন।

নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের আলী ওসমান এবং খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক। এর মধ্যে আলী ওসমান ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ এবং আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক।আজ বুধবার (০১ জুন) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া।

 স্থানীয়রা জানান, বুধবার সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। একইসাথে আহত হন অন্তত আট জন।

 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার