বাউফলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান
পটুয়াখালীর বাউফলে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করলেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার। কিশোরীর সঙ্গে চেয়ারম্যানের বিয়ে নিয়ে বর্তমানে এলাকায় তোলপাড় চলছে। দুই সন্তানের জনক চেয়ারম্যান শাহিন হাওলাদারের এটি দ্বিতীয় বিয়ে। নাজনিন আক্তার কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান নামের এক যুবকের সঙ্গে চুনারপুল এলাকার নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে নাজনিন আক্তারের প্রেমের সম্পর্ক চলছে। নাজনিনের বাবা ওই সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি বিয়ষটি নিয়ে স্থানীয় চেয়ারম্যান শাহিন হাওলাদারের কাছে নালিশ করেন। শাহিন হাওলাদার চুনারপুল বাজারে শুক্রবার শালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে রমজান ও নাজনিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শালিস বৈঠকে নাজনিনকে দেখে চেয়ারম্যান শাহিন নিজেই বিয়ের প্রস্তাব দেন। নাজনিনের বাবা সম্মতি দেয়ায় জুমার নামাজের পর বিয়ের অনুষ্ঠান হয়।
এদিকে প্রেমিকাকে চেয়ারম্যান বিয়ে করায় ক্ষোভে কষ্টে বিষপান করেন প্রেমিক রমজান। শুক্রবার বিকেলে অচেতন অবস্থায় রমজানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার দুুপুর পর্যন্ত রমজানের জ্ঞান ফেরেনি।
কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল বলেন, বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না। তবে নজরুল ইসলামের মেয়ে নাজনিন তার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে দাবি করেন।
কিশোরী মেয়েকে বিয়ে করার ঘটনায় চেয়ারম্যানকে নিয়ে বর্তমানে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে শাহিন হাওলাদার সাংবাদিকদের বলেন, মেয়েটিকে দেখে আমার পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেছি। বাল্যবিয়ে করেছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেয়ের আগেও তাতেরকাঠী বিয়ে হয়েছিল। এখন আমি বিয়ে করেছি। এতে দোষের কী?
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বাল্যবিয়ে কি-না। বাল্যবিয়ে হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied