আড়াইহাজারে চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নূর মোহাম্মদ রনি (২২) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রনি উপজেলার কৃষ্ণপুরা এলাকার রহমতুল্লাহর ছেলে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে আড়াইহাজার থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চালকদের মারধরের মামলা করে পুলিশ। সোমবার (৩০ মে) দিনগত মধ্যরাতে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে তথ্য পেয়ে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, উপজেলার নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পায়রা চত্বর এলাকায় অটোরিকশা, ইজিবাইক, সিএনজি, কাভার্ডভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিলেন রনি। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে তিনি তাদের শারীরিকভাবে জখম করতেন।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন। আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য চালকদের গুরুতর আহত ও ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে দৈনিক ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করতেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied