কমলগঞ্জে শাবল দিয়ে বাবাকে হত্যার দায়ে ঘাতক ছেলে আটক
কমলগঞ্জের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহতের ঘটনায় ঘাতক ছেলে জহিরুল ইসলামকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫ টায় কমলগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা ডবলছড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক জহিরুল বুধবার বিকালে ডবলছড়া সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারে এমন খবরে সীমান্ত এলাকায় অবস্থায় নেয় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৭ টায় কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য গত ২৯ মে রাতে মা বাবার সাথে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা আব্দুল গফুরের মাথা সহ শরীরে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। এ ঘটনায় জহিরুলের মাতা হাসতন নেছাও গুরুতর আহত হন। ঘটনার পর পরই পালিয়ে যায় ঘাতক জহিরুল।
এ ঘটনায় নিহত আব্দুল গফুরের বড় মেয়ে মরিয়ম বেগম বাদি হয়ে ঘাতক ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied