ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নির্বাচন সম্পন্ন


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১-৬-২০২২ রাত ৯:৫১
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
 
গতকাল বুধবার (১ জুন) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এতে গর্ভনিং বডির নির্বাচনে অংশগ্রহণ করেন স্কুল শাখায় ৫জন প্রার্থী। 
 
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
 
নির্বাচনে স্কুল শাখায় মো. জাহিদ মিয়া এবং মাসুক আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্ধিতায় খোরশেদ আলম ও কাজী জয়নাল আবেদীন নির্বাচিত হন। 
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. এখলাছুর রহমান, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, সমাজসেবী আব্দুল আহাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বিরসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ