ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সকাল থেকে ইসিবি চত্বরে তীব্র যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ১:৩

এক পাশের রাস্তা বন্ধ করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ চলায় রাজধানীর ইসিবি চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় তীব্র যানজট চলছে।  

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শত শত গাড়ি ওই যানজটে আটকে আছে।  ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে সকাল থেকে অনেকে ওই এলাকায় তীব্র যানজটের কথা লিখেছেন। কেউ কেউ এক ঘণ্টা আটকে থাকার কথাও লিখেছেন। এই গ্রুপে বিভিন্ন পোস্টের কমেন্টে কেউ কেউ একটি দুর্ঘটনার কথা লিখলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি।  

পুলিশ সূত্রে জানা গেছে, ইসিবি চত্বরের এক পাশের রাস্তা বন্ধ করে একটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের জন্য রাস্তা বন্ধ করায় এই যানজটের সৃষ্টি। এই যানজট পল্লবী পর্যন্ত ছড়িয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মান্নান।

তিনি বলেন, সকাল থেকে অনেকে ফোন করে জানতে চেয়েছেন ইসিবি চত্ত্বরে কী হয়েছে, কেন এত যানজট সৃষ্টি হয়েছে। পরে আমরা খোঁজ নিয়ে জেনেছি ইসিবি চত্ত্বরের এক পাশের রাস্তা বন্ধ করে একটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চলছে। এই কারণে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইলিয়াস হোসেন বলেন, আমরা জেনেছি ইসিবি চত্ত্বরের রাস্তায় উন্নয়ন কাজ চলছে, এর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ইসিবি চত্ত্বরের এই যানজট পল্লবী এলাকা পর্যন্ত ছড়িয়ে। এর ফলে সকাল থেকে পল্লবী এলাকায় গাড়ির তীব্র চাপ রয়েছে।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব