চালকের ফোনে পাবনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই নারী নিহত ২০ আহত
পাবনা সদর উপজেলার আতাইকুলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলে দুই নারী নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মধুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনার সুজানগর উপজেলার চর গোলাই মধ্যপাড়ার আবুল কালাম আজাদের মেয়ে সুলতানা কনিকা(২৭) ও সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর গ্রামের মন্টু শেখের স্ত্রী মোর্শেদা খাতুন (৭০)।বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোহাম্মদ এক্সপ্রেস নামের একটি বাস পাবনায় আসার পথে মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন ্ওবং কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ১২ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধপুর হাইওয়ে পুলিশ মৃতদেহ দু’টি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আপনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, বাসের আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও চালক তা কর্ণপাত করেননি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন