ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পাকিস্তানে আরেক দফা বাড়লো পেট্রল-ডিজেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২২ দুপুর ১২:৪৩

পেট্রল ও ডিজেলের দাম আরেক দফা বাড়ালো পাকিস্তানের শাহবাজ সরকার। এখন থেকে আরও ৩০ রুপি বাড়ানো দামে বিক্রি হবে জ্বালানি পণ্য। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বৃহস্পতিবার (২ জুন) নতুন করে দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা দিয়ে জানিয়েছেন।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’

এদিকে, মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। এর আগে জ্বালানি তেলের দাম একই দাম বাড়ানো হয়েছিল দেশটিতে।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রল এখন বিক্রি হচ্ছে ২০৯ দশমিক ৪৬ রুপিতে। ডিজেলের লিটারপ্রতি দাম এখন ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

দেশটির অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। তিনি বলেন, ‘আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

এর আগে, পেট্রলের দাম বাড়ানোয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের প্রতি তীব্র নিন্দা জানান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেন, জাতি এই বদমাশদের হাতে মুদ্রাস্ফীতির আরেকটি বড় মাত্রা ধাক্কা খাবে।

সূত্র: জিও নিউজ

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র