ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু দুই আহত দুই


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২২ বিকাল ৬:১৭

কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে নাজমুল হাসান (৭) ও রিয়াম আক্তার (১১) নামে দুই  শিশুর  মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায়  আহত হয়েছে  দুইজন ৷ ঘটনাটি ঘটে  উপজেলার  নাথেরপেটুয়া  ইউনিয়নের কান্দি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দি গ্রামের মাসুদ আলমের স্ত্রী নিশি আক্তার নিশু  ও  তার সন্তান নাজমুল হাসান (৭) পাশ্ববর্তী বাড়িতে অসুস্থ বৃদ্ধাকে দেখতে যায়।নাজমুল হাসান ওই বাড়ির বিল্ডিং এর ছাদে আম পাড়তে  ও  খেলতে যায়।  বিল্ডিং এর ছাদের পাশে থাকা বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে  ঘটনাস্থলে নাজমুল হাসান মারা যায় । ঘটনাটি দেখে নাজমুলকে উদ্ধার করতে যায় তার মা নিশি আক্তার ।  নিহত নাজমুলের সাথে বিল্ডিং এর ছাদে থাকা রিপন হোসেনের মেয়ে  রিয়াম আক্তার নিহাম (১১) মারাত্নক আহত হয় ।  রিয়াম আক্তারের কোলে মারিয়া আক্তার  ১১ মাস   বয়সের   শিশু বাচ্চা  ছিলো বাচ্চা টি  ও   আহত হয়। ঘটনা  দেখে স্থানীয়  লোকজন   এসে  আহতদের   উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে  ভর্তি করেন । কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায়  রিয়াম আক্তার  (১১) মেয়েটি মারা যায় । নিহত নাজমুলের   মা  নিশিআক্তার  নাথেরপেটুয়া ভুঁইয়া  মেডিকেলে  চিকিৎসাধীন রয়েছে । এছাড়া  মারিয়া আক্তার  ১১ মাস বয়সী  শিশু বাচ্চা টি নোয়াখালী  একটি হাসপাতালে  চিকিৎসাধীন  রয়েছে । ঘটনার  সত্যতা নিশ্চিত করেন  নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এস  আই ডালিম কুমার মজুমদার ,  নিহত লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানায় আনা হয়েছে।  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

এমএসএম / এমএসএম

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব

কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত

জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা