প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল
বিএনপি ও তাদের দোসর সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহীর বাঘা উপজেলা আ'লীগ। শনিবার (৪ জুন) বেলা ১১টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তব্যে রাখেন- বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, মুঞ্জুরুল হক মনি, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা। এ সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও বাঘা উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ৭টি ইউনিয়ন ও আড়ানী পৌরসভায় উপজেলার অনুরূপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়েছে বাঘা উপজেলা আওয়ামী লীগ। সেই সাথে খালেদা জিয়ার কুলাঙ্গার সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় অবস্থান করার আহ্বান জানান বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এমএসএম / জামান
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি
গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
Link Copied