ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৩:১৪
বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে খুলনার কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) দুপুর ১২টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি বার হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিএনপি নেতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো দেশের মানুষের শান্তি দেখতে চায় না, দেশের উন্নয়ন সহ্য করতে পরে না। শুধু মিথ্যাচার দিয়েই এগিয়ে যেতে চায়। আমাদের নেত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য নিয়ে বিএনপির নেতারা ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। সেই সাথে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথাকথিত প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘হত্যার হুমকি’র বয়ান তৈরি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
এ সময় বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিব উদ্দিন, ইমদাদুল হক টিটু, ফজলুল হক, রোকনুজ্জামান কাজল, ইমরান হোসেন জ্যাকি, জেডএম হুমায়ুন কবির নিউটন, তাসলিম আরিফ পলাশ, হুমায়ুন বিন বাদশা রিপন, ইমরান হাসান ডালিম, মেহেদী হাসান, ধর্মদাস বাহাদুর, সুমন আহমেদ, নুর মহাম্মদ রুবেল, উদয় কুমার বৈদ্ধ, কামাল হোসেন, জয় প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার