ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণ, দুই আসামির আত্মসমর্পণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৩:৩৫
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক ২ ধর্ষক জসিম ও মোস্তফাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে তারা মৌলভীবাজার বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
 
জানা গেছে, গত ২৫ মে বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল শেষে তার এক বন্ধুর সাথে হিংগাজিয়া রাবার বাগানে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তাদেরকে লাঠিসোঁটা নিয়ে ঘিরে ফেলে জসিম ও মোস্তফাসহ ৫ যুবক। পরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।
পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে ২৬ মে বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
 
মামলায় অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির মো.শমশের মিয়ার ছেলে আ.সত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা (২৫)‌ ও কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাঁও গ্রামের মৃত ছমির আলীর ছেলে মো. রায়হান হোসেন (২৫)।
 
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ ধর্ষককে গ্রেপ্তার করলেও আত্মগোপন চলে যায় জসিম ও মোস্তফা। অবশেষে পুলিশের ব্যাপক অভিযানের ভয়ে তারা বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম শনিবার জানান, পুলিশের ব্যাপক অভিযানের কারণে ধর্ষক জসিম ও মোস্তফা নিরুপায় হয়ে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তাদেরকে রিমান্ডে আনা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী