কর্তৃপক্ষের উদাসীনতা
মান্দায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার
নওগাঁর মান্দায় কর্তৃপক্ষের উদাসীনতায় নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তার সংস্কারকাজ। যেন দেখার কেউ নেই। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের অবগত করলেও মিলছে না প্রতিকার। কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতা- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীদের মাঝে। সরেজমিন শনিবার (৪ জুন) সকালে গেলে উপজেলার থানার মোড় হতে কালামারা ব্রিজ পর্যন্ত রাস্তাটির সংস্কারকাজে অনিয়ম দেখা গেছে।
দেখা গেছে, রাস্তার দুই পাশ দিয়ে দুই ফুট বর্ধিতাংশে তিন নাম্বার ইটের গুঁড়ির সাথে ধুলাবালি মিশ্রত নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছেন শ্রমিকরা। রাস্তার দুধারে রেইজিং গাঁথুনিতেও দেখা মিলেছে নিম্নমানের ইটের।
ইতিপূর্বে এই রাস্তা সংস্কারে অনিয়ম হওয়ায় স্থানীদের তোপের মুখে বন্ধ হয়েছিল কাজ। দীর্ঘদিন পর আবারো রাস্তা সংস্কারকাজে অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, সংশিষ্ট কর্তৃপক্ষেকে ম্যানেজ করে এমন নিম্নমানের ইট দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অফিসের লোকজন দেখভাল না করার জন্য কর্তার ইচ্ছায় চলছে এমন লোক দেখানো কাজ। এভাবে রাস্তা সংস্কারকাজ হলে অচিরেই ভোগান্তি বাড়বে পথচারীদের।
তাদের আরো অভিযোগ, রাস্তার দুই পাশে সেফটি ওয়ালেও নিম্নমানের ইট দিয়ে কাজ কররা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় সরকারের (এলজিইডি) মান্দা উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞার সাথে যোগাযোগ করা হলে তিনি গতানুগতিক বক্তব্য দিয়ে বলেন, জরুরি ব্যবস্থা নিচ্ছি। যোগাযোগের কয়েক দিন পেরিয়ে গেলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে