ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আড়াইহাজারে কিশোরীকে ধর্ষণের অভিযোগ


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৩:৫৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ম শ্রেণীর এক কিশোরী শিক্ষার্থীকে  ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার বিকেলে ভূক্তভোগী  কিশোরীর বাবা বাদী হয়ে প্রতিবেশী সাইদুল নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।অভিযুক্ত সাইদুল (২৫) আড়াইহাজার উপজেলার ফাউসা বাজার শিলমান্দী এলাকার আলতাবের ছেলে এবং ভূক্তভোগী কিশোরীর মায়ের ফুফাতো ভাই।
 
মামলার এজাহার সূত্রে জানা যায় , স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে লেখাপড়া করে ভূক্তভোগী কিশোরী। দীর্ঘদিন থেকেই সাইদুল ওই কিশোরীর স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্নভাবে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে সাইদুলের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকেই সাইদুল কিশোরীকে বিভিন্ন এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত ৪ এপ্রিল রাত ১১ টার দিকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণ করে।
 
 আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, অভিযুক্ত সাইদুল স্কুল পড়ুয়া ওই কিশোরীর সম্পর্কে মামা হয়। তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকেই প্রেমের সম্পর্ক বিরাজমান ছিল এবং তাদের মধ্যে শারিরীক সম্পর্কও হয়েছে।
 
তিনি আরো বলেন, বিষয়টি জানাজানি হলে বিগত ২০ দিন থেকেই উভয়ের পরিবার স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার থানায় এই ধর্ষণ মামলাটি করে।  অভিযুক্ত সাইদুল পলাতক । তাকে গ্রেফতার করতে  পুলিশ তৎপর রয়েছে। 
 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের