ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৪:১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও  হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ।

শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে  একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে  এসে শেষ  হয়। মিছিলে খালেদা জিয়া ও বিএনপি সম্পর্কে বিভিন্ন শ্লোগান দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন হাওলাদার লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, যুবলীগ নেতা বাবুল হাজরা, নজরুল ইসলাম হাজরা মন্নু, দুলাল শেখ, শেখ কায়উম, মাসুদ রানা, বুলবুল আহম্মেদ হাজরা, তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে "পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার" শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান