শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ ও সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার (৪ জুন) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন।
পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বিজয় ভূষণ রায়, কামিল হোসেন, লিয়াকত তালুকদার, অ্যাড. আব্দুল আহাদ বাবু, সোহেল হাসান শাহীন, শাজাহান মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবমহিলা লীগের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন