তানোর উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় আগামী ১৬ জুন তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আজ শনিবার (৪ জুন) বেলা ১১টায় তানোর উপজেলা অডিটরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
বিশেষ আর্কষণীয় জননন্দিত জননেতা ও আসন্ন ত্রিবার্ষিক কাউন্সিলে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সফল সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএম একরামুল হকন ও শরিফ খান সহ-সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ। আয়েন উদ্দিন (এমপি) যুগ্মসাধারণ সম্পাদক- রাজশাহী জেলা আওয়ামী লীগ। এ্যাডভোকেট আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ।
এজাজুল হক মান আইন বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম শিবলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ। মর্জিনা পারভীন সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সভাপতি রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ। তানোর উপজেলা মহিলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার ও শহিদুজ্জামান শহিদ- সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ ও মেয়র কেশরহাট পৌরসভা।
অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও তানোর উপজেলা আওয়ামী লীগের উদীয়মান তরুণ আওয়ামী লীগ নেতা, আলহাজ্ব আবুল বাশার সুজন।উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল কাশেম ও রাম কমল সাহা, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন,
বাধাঁইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, সৌনিক লীগ সভাপতি বদিউজ্জামান নয়ন, কলমা ইউপি ছাত্র লীগ নেতা মোর্শেদুল মোমেনিন রিয়াদ।
রাজশাহী জেলা আওয়ামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জননেতা রামিল হাসান সুইট, পঙ্কজ হালদার ও মাহাবুর রহমান ওরফে মাহামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে যোগ দিতে আশা শত শত নেতাকর্মীর বিশাল শুভেচ্ছা মিছিল ও সমাগম দেখে বর্ধিত সভার সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী গডফাদার গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল মামুন মঞ্চ ছেড়ে পালিয়ে যান।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied