ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২২ বিকাল ৫:৫৮

পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তেভলনের প্রতিবাদে এলাকার কৃষকরা মানববন্ধন করেছেন। শনিবার (৪ জুন) চরতারাপুর পদ্মা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকাবাসী বালু উত্তোলনের জোর প্রতিবাদ জানিয়ে তা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন- চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল আলী বিশ্বাস, চরতারাপুর ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন খান, কৃষক নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুর রব প্রমুখ।

ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিনসহ অন্যরা অভিযোগ করে বলেন, দুই ফসলি জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভুট্টাসহ বিভিন্ন ফসল আবাদ হয়। সাধারণ কৃষকরা একমাত্র জীবিকা নির্বাহ করে এই চরের জমির ফসল দিয়ে। কিন্তু একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু কেটে নিচ্ছে। ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে।

অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তাই দ্রুত এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন